Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

সংগীতশিল্পী-গবেষক দিনু বিল্লাহকে স্মরণ

গণসংগীতের ইতিহাস, চর্চা ও গবেষণায় তার অবদানের কথা স্মরণ করা হয় সভায়।

সংগীতশিল্পী-গবেষক দিনু বিল্লাহকে স্মরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 12:04 AM

Updated : 19 Sep 2026, 12:04 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আলোচনাসভায় স্মরণ করা হল প্রয়াত সংগীতশিল্পী ও গবেষক দিনু বিল্লাহকে।

শুক্রবার ঢাকা থিয়েটার ও অনন্যা প্রকাশনীর আয়োজনে এ সভা হয়। গণসংগীতের ইতিহাস, চর্চা ও গবেষণায় দিনু বিল্লাহর অবদানের কথা স্মরণ করা হয় সেখানে।

অনুষ্ঠানে গবেষক মফিদুল হক বলেন, “অনেক গুণী মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠার ফলে দিনুর অভিজ্ঞতার পরিসরও ছিল বিস্তৃত। ষাটের দশকের দ্বিতীয়ার্ধের সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের সঙ্গে তার সম্পর্ক দিনুর জীবন ও লেখায় নানাভাবে ছাপ ফেলেছে।

“তার চলাফেরায় এক ধরনের আভিজাত্য থাকলেও নিজের ব্যাপারে কোনো অহমিকা ছিল না।”

দিনু বিল্লাহর বই ‘গণসংগীতের ইতিহাস: মিলিত প্রাণের কলরব’ নিয়ে অভিনয়শিল্পী ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, “সেটি শুধু গণসংগীতের ইতিহাসের বই নয়, এটি একটি সময়কে বোঝারও গুরুত্বপূর্ণ দলিল। কোন গান কখন, কোথায় ও কীভাবে গাওয়া হয়েছে এবং তার উৎস কী—এসব তথ্যের পাশাপাশি দিনু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও বইটিতে যুক্ত করেছেন। ফলে সেই সময়টা পাঠকের কাছে খুব সহজে ধরা দেয়।”

অনুষ্ঠানে নাসির উদ্দিন ইউসুফ, অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক, গবেষক ও শিক্ষক সায়েম রানা এবং দিনু বিল্লাহর স্ত্রী মাহবুবা খানম কুঞ্জ উপস্থিত ছিলেন।

  • দিনু বিল্লাহ
এ সম্পর্কিত খবর
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?
পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত
‘ইনোভেশন ফেয়ারে’ পুরস্কার পেল এআইইউবি
‘ইনোভেশন ফেয়ারে’ পুরস্কার পেল এআইইউবি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24