Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

গ্যালারিতে টেইলরের পাশে ক্রুজ: কী কথা তাহার সাথে!

“টেইলর সুইফট আসলে একজন জিনিয়াস।”

গ্যালারিতে টেইলরের পাশে ক্রুজ: কী কথা তাহার সাথে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:05 AM

Updated : 21 Sep 2026, 11:05 AM

একজন হলিউডের সুপারস্টার, আরেকজন পপসংগীতের বিশ্ব তারকা; তারা টেইলর সুইফট এবং টম ক্রুজ। দুজনকে পাওয়া গেল একসঙ্গে।

যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের খেলা দেখতে গিয়েছিলেন সুইফট ও ক্রুজ। গ্যালারিতে বসে ছিলেন পাশাপাশি আসনে।

বিলবোর্ড জানিয়েছে, দিনটি ছিল টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার এমির আয়োজন। তবুও সেই আসরে না গিয়ে সুইফট ছিলেন খেলার মাঠে। কারণ কানসাস সিটি চিফসে খেলেন তার জীবনসঙ্গী ট্রাভিস কেলসি।

গ্যালারিতে পাশাপাশি বসা দুই তারকাকে একে অন্যের সঙ্গে চুটিয়ে গল্প করতে দেখা গেছে।

ক্রজকে সুইফট এত কী বলছিলেন? সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “ও আমাকে ফুটবল বোঝাচ্ছিল। ফুটবল দারুণ বোঝে কিন্তু সে। টেইলর সুইফট আসলে একজন জিনিয়াস।”

সুইফটের ক্যারিয়ারের শুরু থেকেই তার গান শোনেন বলে জানিয়েছেন ক্রুজ।

অভিনেতার ভাষ্য, মহামারীর পর এই প্রথম তিনি ফুটবল দেখতে যান। এই প্রত্যাবর্তনে টেইলর সুইফটের মত শিল্পী পাশে ছিলেন, তাই তিনিও আনন্দিত।

তবে কেবল ফুটবলেই আটকে ছিল না দুই তারকার আলাপ। গান এবং সিনেমা নিয়েও আলোচনা হয়েছে তাদের। সুইফটের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন ক্রুজ।

তার কথায়, টেইলর সুইফ কেবল শুধু অসাধারণ গায়িকাই নন, একজন দক্ষ লেখক এবং সঙ্গীতশিল্পীও বটে। পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন অভিনেতা।

চলতি বছরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। ২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই সুইফট ও কেলসি বিশ্বের আলোচিত তারকা জুটিগুলোর একটিতে পরিণত হন।

সংগীতজগতে অনেক তারকারই বিপুল জনপ্রিয়তা রয়েছে, কিন্তু সুইফটের ক্ষেত্রে বিশেষ বিষয় হল, তিনি কেবল গায়িকা নয়, ব্যবসায়িক কৌশলেও নিজেকে আলাদা করে তুলেছেন। এ কারণেই ফোর্বস সালে তাকে ‘গুরুত্বপূর্ণ আমেরিকান উদ্যোক্তার’ তালিকাতেও অন্তর্ভুক্ত করেছে।

এদিকে ৬৪ বছর বয়সী টম ক্রুজ প্রায় চার দশক পর রেসকারচালক কোল ট্রিকল হয়ে ফিরছেন পর্দায়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং ছবি ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে অভিনয় করছেন তিনি।

দীর্ঘদিন ধরে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ব্যস্ত থাকার পর এবার ধীরে ধীরে অন্য বড় প্রকল্পে মনোযোগ দিচ্ছেন ক্রুজ। এরই মধ্যে আরেকটি ‘টপ গান’-এর নতুন কিস্তিও নিশ্চিত হয়েছে।

এ ছাড়া চলতি বছর আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ডিগার–এর মাধ্যমে আবারও ড্রামাধর্মী সিনেমায় ফিরছেন তিনি।

  • টেইলর সুইফট
  • টম ক্রুজ
  • চলচ্চিত্র
  • সংগীত
এ সম্পর্কিত খবর
এমটিভির নতুন ‘আর্টিস্ট-ডিরেক্টর’ পুরস্কার পাচ্ছেন টেইলর সুইফট
এমটিভির নতুন ‘আর্টিস্ট-ডিরেক্টর’ পুরস্কার পাচ্ছেন টেইলর সুইফট
স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?
স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?
জগৎ কুটির: চিন্তকের নির্মাণ ও তাঁর চিন্তার উৎস
জগৎ কুটির: চিন্তকের নির্মাণ ও তাঁর চিন্তার উৎস
দক্ষিণ আফ্রিকায় ৯ নারীকে হত্যার পর ক্ষোভ, প্রতিবাদ
দক্ষিণ আফ্রিকায় ৯ নারীকে হত্যার পর ক্ষোভ, প্রতিবাদ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24