Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

শাহরুখের কথায়, “ধুরন্ধর সিনেমার পুরো টিমের কাজ অসাধারণ।”

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 05:06 PM

Updated : 16 Sep 2026, 05:06 PM

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশংসায় মুখর হলেও নীরব থেকেছেন বলিউড ইন্ডাস্ট্রির তিন খান। যা নিয়ে সমালোচনাও তৈরি হয়। অবশেষে রাণবীর সিং ও অক্ষয় খান্নার এই সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাহরুখ খান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোশাল মিডিয়ায় শাহরুখের ‘এসআরকে’ চ্যাট সেশনে দর্শকরা অভিনেতার কাছে ‘ধুরন্ধর’ সিরিজ নিয়ে জানতে চান।

‘এসআরকে’ সেশনে এক অনুরাগী শাহরুখকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি ধুরন্ধর দেখেছেন?’

উত্তরে শাহরুখ লিখেছেন “সিনেমার দুটো সিরিজই দারুণ লেগেছে।”

পুরো টিমের কাজ ‘অসাধারণ’ বলেও মন্তব্য করেন শাহরুখ।

শাহরুখের এই মন্তব্যের আগে বলিউডের একাধিক তারকা ‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসা করেছিলেন। অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, প্রীতি জিনতা থেকে শুরু করে হৃতিক রোশন, অনুপম খের এবং রাজকুমার রাওয়ের মত তারকা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ, আল্লু অর্জুন এবং বিজয় দেবরকোণ্ডাও কলাকুশলীদের প্রশংসা করেছিলেন। কিন্তু প্রশ্ন ছিল আমির খান, সালমান খান ও শাহরুখের প্রতিক্রিয়া নিয়ে।

অবশেষে শাহরুখও প্রতিক্রিয়া জানালেন।

View this post on Instagram

A post shared by Ranveer Singh (@ranveersingh)

‘ধুরন্ধর’ মুক্তি পায় ২০২৫ সালের ৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই বক্সঅফিসে আলোড়ন তোলে এই সিনেমা। মাত্র ১৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী আয় করে ৬০০ কোটি রুপির বেশি।

এই স্পাই থ্রিলারে রাণবীর অভিনয় করেছেন হামজা চরিত্রে। যিনি একজন ভারতীয় গোয়েন্দা, করাচির অপরাধী চক্র ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন।

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।

তবে সব ছাপিয়ে খল চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। তার উপস্থিতি এবং জটিল চরিত্র নির্মাণ সিনেমার অন্ধকার জগৎকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল।

সিনেমার দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পর্দায় আসে ২০২৬ সালের ১৯ মার্চ। এই কিস্তিও বক্সঅফিসে ঝড় তোলে।

এদিকে শাহরুখ এখন ব্যস্ত তার বহু প্রতীক্ষিত ‘কিং’ সিনেমা নিয়ে।

‘এসআরকে’ সেশনে এসেছে ‘কিং’ সিনেমার প্রসঙ্গ।

একজন লিখেছেন, “স্যার, ‘কিং’ নিয়ে কিছু খবর দিন। তিন বছর আগে প্রেক্ষাগৃহে আপনার শেষ সিনেমা দেখেছি। আর কত অপেক্ষা করাবেন? অন্তত একটা ঝলক দেখান।“

উত্তরে শাহরুখ লিখেছেন, “এ বার সিনেমাটি দেখবেন। আর অপেক্ষা করাচ্ছি না। ভালো একটা সিনেমা করছি, যাতে মনটা তৃপ্ত হবে। ২৪ ডিসেম্বরের জন্য তৈরি হন।”

সিনেমার কাজ যে একেবারে নির্বিঘ্নে এগোয়নি, সে কথাও জানিয়েছেন শাহরুখ। শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছেন অভিনেতা। সেই কারণে মাঝে কাজ বন্ধও রাখতে হয়েছিল।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

শাহরুখের কথায়, “শুটিংয়ের সময়ে কয়েক বার চোট পেয়েছিলাম। তাই বার বার কাজ থামাতে হয়েছে। এখন সব চোট সেরে গিয়েছে। সিনেমার কাজও প্রায় শেষ। তাই সব ঠিকঠাকই চলছে।”

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, রাঘব জুয়াল, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরসহ আরও অনেকে।

  • শাহরুখ খান
  • চলচ্চিত্র
  • বলিউড
  • রাণবীর সিং
  • ধুরন্ধর
এ সম্পর্কিত খবর
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ
‘নাজা’ সিনেমার নির্মাতার বাড়ির সামনে ইসরায়েলিদের বিক্ষোভ
টরন্টো উৎসবে রুবাইয়াত হোসেনের 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'
টরন্টো উৎসবে রুবাইয়াত হোসেনের 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'
গেইমের নেশা: সন্তানদের হাত থেকে মোবাইল কেড়ে নেন কারিনা
গেইমের নেশা: সন্তানদের হাত থেকে মোবাইল কেড়ে নেন কারিনা
‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24