Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
গ্লিটজ

সন্ধ্যায় মঞ্চে ‘দ্য আলকেমিস্ট’

আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে।

সন্ধ্যায় মঞ্চে ‘দ্য আলকেমিস্ট’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 01:07 PM

Updated : 18 Sep 2026, 01:07 PM

ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এর নাট্যরূপ আসছে ঢাকার মঞ্চে।

শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হয়েছে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী এই গল্প নিয়ে আসছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’।

‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ শিরোনামে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিচ্ছেন তালহা জোবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।

উপন্যাসের মূল সুর ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে' এই সর্বজনীন দর্শনকে নিপুণভাবে মঞ্চে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে নাট্যদলটি।

নাটকটি নিয়ে নির্দেশক তালহা জুবায়ের বলেন, "বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে প্রায়ই ভুলে যাই জীবনে আসলে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেবে এই নাটক।"

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘসহ অনেকে।

প্রযোজনাটির আলোক পরিকল্পনায় কাজ করেছেন মুখলেসুর রহমান, সংগীত পরিকল্পনায় গোপী দেবনাথ, পোশাক ও দ্রব্যসামগ্রীতে রেহনুমা তাবাসসুম।

  • দ্য আলকেমিস্ট
  • পাওলো কোয়েলহো
এ সম্পর্কিত খবর
নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ নেতকর্মীদের ধাক্কাধাক্কি
নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ নেতকর্মীদের ধাক্কাধাক্কি
অক্সফোর্ড, কেমব্রিজকে পেছনে ফেলল ইম্পেরিয়াল কলেজ লন্ডন
অক্সফোর্ড, কেমব্রিজকে পেছনে ফেলল ইম্পেরিয়াল কলেজ লন্ডন
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
ঢাকায় হয়ে গেল ‘গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী’
‘আই হ্যাভ আ প্ল্যান’: প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা কী, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
‘আই হ্যাভ আ প্ল্যান’: প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা কী, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24