সোশাল মিডিয়ায় ছোট্ট পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন এই দম্পতি।
Published : 20 Sep 2026, 12:56 AM
ভারতের হিন্দি সিনেমার তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিংয়ের ঘরে আসলো নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন দুজন।
দীপিকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এনডিটিভি জানিয়েছে, শনিবার তারা তিন থেকে চার হয়েছেন। দীপিকা-রাণবীরের আগের সন্তানটিও মেয়ে, নাম দুয়া পাড়ুকোন সিং।
সোশাল মিডিয়ায় ছোট্ট পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন এই দম্পতি।
দুয়ার জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম । ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে আবারও আনন্দে ভাসছে তাদের পরিবার।
আগের দিনই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রাণবীর ও পরিবারের সদস্যরা।
কদিন আগে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছিলেন দীপিকা। গেল ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রাণবীর ফটোশুটের বেশ কিছু সাদাকালো ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়।
দীপিকা ও রাণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে, ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে।
কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্দান সারেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় রাজকীয় আয়োজনে বিয়ে করেন দুজন।
চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন দীপিকা। এ ছাড়াও তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও।
আর রাণবীর ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করেছেন।