Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্রিকেট

হ্যাটট্রিকের হাতছানি ভুলে গিয়েছিলেন খালেদ

দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকের হাতছানি ছিল খালেদের সামনে, একটুর জন্য সেটি না হলেও পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশের পেসার।

হ্যাটট্রিকের হাতছানি ভুলে গিয়েছিলেন খালেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 02:58 PM

Updated : 17 Sep 2026, 02:58 PM

দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট আদায় করে নেন সৈয়দ খালেদ আহমেদ। ঠিক আগের ডেলিভারিতে উইকেট নিতে পারলেই হয়ে যেত হ্যাটট্রিক! তার অবশ্য এটা মাথাতেই ছিল না। বরং দারুণ বোলিংয়ে কেন্টকে জয়ের মতো অবস্থানে নিয়ে যেতে পেরেই উচ্ছ্বসিত বাংলাদেশের পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচটিতে কেন্টের হয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন খালেদ। এর শেষ দুটি ছিল টানা দুই ডেলিভারিতে, যে দুই উইকেটে শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। নিয়ম অনুযায়ী দ্বিতীয় ইনিংসে প্রথম ডেলিভারিতে উইকেট নিলে তার হ্যাটট্রিক হয়ে যেত।

কিন্তু প্রথম ডেলিভারিতে তিনি উইকেট পাননি। পরের ডেলিভারিতেই দেখা পেয়ে যান উইকেটের। স্লিপে জ্যাক ক্রলির হাতে ধরা পড়েন ইংল্যান্ডের হয়ে ১৭ টেস্ট খেলা ওপেনার কিটন জেনিংস।

হ্যাটট্রিক না হলেও পরে আরও দুটি উইকেট নেন খালেদ। ম্যাচে তার প্রাপ্তি মোট আট উইকেট। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯২ রানে। প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে থাকা কেন্টের লক্ষ্য দাঁড়ায় ১৪০। দিন শেষ করে তারা ২ উইকেটে ৮৪ রানে। তৃতীয় দিনে তাদের জয়টিকে সময়ের ব্যাপারই বলা যায়।

দিনের খেলা শেষে খালেদ বললেন, হ্যাটট্রিকের ব্যাপারটি তার ভাবনাতেই ছিল না। তাতে তার আক্ষেপও নেই। বরং জয়ের সুবাস পেয়েই তিনি আনন্দিত।

“হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম (হ্যাটট্রিক সম্ভাবনার কথা)। দলের কেউ একজন বলল যে, ‘তুমি তো হ্যাটট্রিক হাতছাড়া করলে…।’ অবশ্যই করতে পারলে ভালো হতো। তবে আমি খুবই খুশি। সবাই আমার প্রশংসা করেছে, ভালো লাগছে।”

আগের ম্যাচে কেন্টের হয়ে অভিষেকে প্রথম ইনিংসে তিন উইকেট নিলেও পরের ইনিংসে ছিলেন তিনি উইকেটশূন্য। এবার গোটা ম্যাচে ভালো করতে পারার তৃপ্তি তার আছে।

“আমি খুবই খুশি (নিজের পারফরম্যান্সে)। আমি প্রথমত চেষ্টা করি একটা চ্যানেলে বল করে যেতে এবং প্রক্রিয়ায় অটল থাকতে। প্রথম স্পেলটি একটু মন্থর ছিল, তবে লাঞ্চের পর ঠিকঠাক হয়েছে। জুটি গড়ে বোলিং করতে পেরেছি আমরা এবং এতে উইকেট ধরা দিয়েছে।”

খালেদের আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মাতিয়েছেন হাসান মাহমুদ। চার ম্যাচে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। আগের ম্যাচটিতে হাসান ও খালেদ খেলেছেন একসঙ্গেই। এশিয়ান গেমসের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য তাকে দেশে ফেরত এনেছে বিসিবি। তবে কেন্টের খেলায় তিনি খেয়াল রাখছেন ঠিকই। খালেদের ৫ উইকেটের পর ভিডিও বার্তায় অভিনন্দনও জানিয়েছেন, যে ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে কেন্ট।

সতীর্থের কথা বললেন খালেদও, “হাসানকে মিস করছি। তবে সে ভিডিও পাঠিয়ে আমাকে শুভ কামনা জানিয়েছে।”

  • খালেদ
এ সম্পর্কিত খবর
হাসান-রবিনসনকে হারিয়ে আইসিসি মাসসেরা দিনুশা
হাসান-রবিনসনকে হারিয়ে আইসিসি মাসসেরা দিনুশা
মেসির গোলের সেঞ্চুরি ও ৪৯তম ট্রফি
মেসির গোলের সেঞ্চুরি ও ৪৯তম ট্রফি
হাফিনিয়ার হ্যাটট্রিক ও বার্সেলোনার আরেকটি গোল উৎসব
হাফিনিয়ার হ্যাটট্রিক ও বার্সেলোনার আরেকটি গোল উৎসব
ক্যারিয়ার সেরা তিনে রবিনসন
ক্যারিয়ার সেরা তিনে রবিনসন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24