Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্রিকেট

না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে পদকের লড়াইয়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল।

না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 01:56 PM

Updated : 17 Sep 2026, 01:56 PM

চীনের বিপক্ষে বাংলাদেশের জয়টি প্রত্যাশিতই ছিল। কিন্তু সেই জয়টি এলো না খেলেই। জাপানের আইচিতে মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরুই হতে পারেনি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমি-ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

করোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার ম্যাচটির যখন হওয়ার কথা, তখন বৃষ্টি ছিল না। বরং ঝলমলে রোদই ছিল। কিন্তু আগের বৃষ্টিতেই মাঠ ছিল ভেজা। ক্রিকেট বিশ্বের নিয়মিত ভেন্যুগুলোর মতো পানি নিষ্কাশন ব্যবস্থা নেই এই মাঠে। ম্যাচে তাই টসও হতে পারেনি। র‌্যাঙ্কিং ধরেই তাই পরবর্তী ধাপ নিশ্চিত করেছে বাংলাদেশ।

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম, চীন আছে ৩৬ নম্বরে।

সেমি-ফাইনালে অবশ্য কঠিন পরীক্ষা অপেক্ষায় নিগার সুলতানার দলের। ভারত ও জাপানের লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে লড়তে হবে তাদেরকে। খেলা হোক বা না হোক, ভারতের জয় সেখানে নিশ্চিতই। সোনার পদকের লড়াইয়ে পৌঁছতে হলে সদ্য এশিয়া কাপজয়ী দলের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।

একই মাঠে সেমি-ফাইনাল ম্যাচটি হবে আগামী রোববার।

এই গেমস দিয়েই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন নিগার। বোর্ড বলেছে, গেমস শেষে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

  • বাংলাদেশ
  • নারী ক্রিকেট
  • এশিয়ান গেমস
এ সম্পর্কিত খবর
কক্ষচ্যূত জার্মানিকে পথে ফেরাতে ক্লপের চমক, একসঙ্গে ২ দল ঘোষণা
কক্ষচ্যূত জার্মানিকে পথে ফেরাতে ক্লপের চমক, একসঙ্গে ২ দল ঘোষণা
জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪.৬২%
জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪.৬২%
ভয়াবহ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল সিরিজ
ভয়াবহ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল সিরিজ
‘হাতে ছিল ১০, প্রয়োজন ৫০ হাজার, কিন্তু এজেন্সি খুলতেই হবে’
‘হাতে ছিল ১০, প্রয়োজন ৫০ হাজার, কিন্তু এজেন্সি খুলতেই হবে’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24