Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্রিকেট

এক নম্বর জায়গা ‘যত দিন সম্ভব’ ধরে রাখতে চান ব্রুক

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর এবার রাজত্ব করার লক্ষ্য ইংল্যান্ড অধিনায়কের।

এক নম্বর জায়গা ‘যত দিন সম্ভব’ ধরে রাখতে চান ব্রুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 11:26 AM

Updated : 20 Sep 2026, 11:26 AM

শীর্ষস্থানে ওঠার চেয়ে শীর্ষস্থান ধরে রাখা কঠিন। হ্যারি ব্রুক সেটা ভালোভাবেই জানেন, জানে তার দলও। খুব বেশি দিন তো হয়নি, সবার ওপরে জায়গা করে নিয়েও আবার নেমে যেতে হয়েছিল দ্রুতই। এবার এক নম্বর জায়গাটি পুনরুদ্ধার করে ইংল্যান্ড অধিনায়কের প্রতিজ্ঞা, এই অবস্থান ধরে রাখতে হবে লম্বা সময়।

তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শনিবার ইংল্যান্ড নিশ্চিত করেছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া।

স্রেফ হোয়াইটওয়াশ বললেও আসলে এই সিরিজে ইংল্যান্ডের দাপটের কিছুই বলা হয় না। প্রতি ম্যাচেই লঙ্কানদের স্রেফ গুঁড়িয়ে দিয়েছে তারা। কোনো ম্যাচেই তেমন কোনো লড়াই জমেনি।

প্রথম ম্যাচে ২৫৪ রানের পাহাড় গড়ে ইংলিশরা জিতে যায় ১১৯ রানে। পরের ম্যাচে শ্রীলঙ্কার ১৪৫ রান টপকে যায় তারা ১২.১ ওভারেই। শেষ ম্যাচে শনিবার লঙ্কানদের ১২৪ রানের জবাবে ব্রুকের দল ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় মাত্র ৯.৪ ওভারেই।

সিরিজ শেষে দুর্দান্ত পারফরম্যান্সেরর তৃপ্তিই ফুটে উঠল অধিনায়ক ব্রুকের কণ্ঠে।

“আরও একটি সিরিজ জয়, আবার হোয়াইটওয়াশ করে সিরিজ জয় এবং আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরে আসাটা আমাদের জন্য দারুণ গর্বের ব্যাপার। অসাধারণ প্রচেষ্টার ফল এটি। ড্রেসিংরুমের প্রত্যেকেরই নিজেদের নিয়ে সত্যিই গর্ব করা উচিত।”

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল মানেই সবসময় সেরা নয়। ইংল্যান্ড কি আসলেই সেরা দল? প্রশ্নটি করা হলো ইংলিশ অধিনায়ককে। তার উত্তর, “হ্যাঁ, সেরকমই মনে হয়।”

ব্যাট-বলের দাপট মাঠে স্পষ্ট হলেও ব্রুক বেশি খুশি অন্য বিভাগটি নিয়ে, যেটি অনেক সময় আড়ালে পড়ে থাকে।

“আমার মনে হয় সবকিছু খুব মসৃণভাবে চলছে, বিশেষ করে ফিল্ডিংয়ে। ছেলেরা সঠিক জায়গায় থাকার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছে এবং আমরা যা যা নিয়ে কথা বলছি, আউটফিল্ডে তার সবকিছুই আমরা নিখুঁতভাবে প্রয়োগ করছি ও মেনে চলছি। বিশেষ করে আমরা নিজেদের শতভাগ উজাড় দিচ্ছি, যেটুকু আমরা সবার কাছে চাইতেই পারি।”

গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড। কিন্তু কদিন পরই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আবার এক নম্বরে উঠে যায় ভারত। এবার সেই ভারতকে আবার টপকে গেলেন ব্রুকরা।

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলে শীর্ষস্থান ফিরে পাওয়া যাবে, জানতেন ব্রুকরা। ইংলিশ অধিনায়ক বললেন, সেই লক্ষ্য নিয়েই সিরিজটি শুরু করেছিলেন তারা।

“এই কারণেই সিরিজ জয়ের পরও আমরা আজকে আমাদের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলেছি। হোয়াইটওয়াশ করার সুযোগ থাকলেও, কখনও সেটাকে নিশ্চিত বলে ধরে নিতে যায় না। সিরিজ শুরুর আগে আমরা অবশ্যই জানতাম যে, তাদেরকে যদি ৩-০ ব্যবধানে হারাতে পারি, তাহলে আমাদের এক নম্বর হওয়ার সুযোগ আছে। তাই এই চিন্তাটা সবসময় আমাদের মাথায় ছিল।”

ব্রুকের নেতৃত্বে দুর্দান্ত ধারাবাহিকতার পথ ধরেই এসেছে এই সাফল্য। গত বছর যখন তিনি নেতৃত্ব পান, তখন তিন নম্বরে ছিল দল। র‌্যাঙ্কিংয়ে অবস্থান বেশ ভালো হলেও দল ছিল অধরাবাহিক। কিন্তু ব্রুকের নেতৃত্বে ২৬ ম্যাচের ২৫টিতেই জিতে সবাইকে ছাড়িয়ে গেছে এই দল।

ব্রুকের এবার লক্ষ্য, এই অবস্থান আরও সংহত করা। কিছুদিন আগের মতো এত দ্রুত হারাতে চান না জায়গা।

“যতদিন সম্ভব এই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের উজ্জীবিত থাকতে হবে। অন্যান্য দেশের মতো, বিশেষ করে ভারতের মতো যারা প্রচুর টি-টোয়েন্টি খেলে, এত বেশি টি-টোয়েন্টি আমরা হয়তো খেলি না। তাই এই জায়গাটা ধরে রাখা যতটা সহজ মনে হচ্ছে, ততটা নাও হতে পারে। কিন্তু আমরা যখনই সুযোগ পাব, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করব।”

  • ইংল্যান্ড
  • ব্রুক
এ সম্পর্কিত খবর
‘আমরা কখনোই হাল ছাড়িনি, এটাই ছিল আমাদের সেরা বার্তা’
‘আমরা কখনোই হাল ছাড়িনি, এটাই ছিল আমাদের সেরা বার্তা’
নাহিদ রানার ফেরার পথরেখা জানালেন প্রধান নির্বাচক
নাহিদ রানার ফেরার পথরেখা জানালেন প্রধান নির্বাচক
সুরিয়াভানশি নাকি স্যামসন, নিজের ভাবনা জানালেন ভারত কোচ
সুরিয়াভানশি নাকি স্যামসন, নিজের ভাবনা জানালেন ভারত কোচ
‘ব্রুকের প্রতিভার কাছাকাছি নেই এমনকি পিটারসেনও’
‘ব্রুকের প্রতিভার কাছাকাছি নেই এমনকি পিটারসেনও’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24