Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

বুয়েটে সহজে মিলছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন

বিশ্ববিদ্যালয়টির মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

বুয়েটে সহজে মিলছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 12:28 AM

Updated : 18 Sep 2026, 12:28 AM

বুয়েটের নারী শিক্ষার্থী ও কর্মীদের জন্য কম মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিতে ভেন্ডিং মেশিন বসিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।

বিশ্ববিদ্যালয়টির মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগে এ মেশিন বসানো হয়েছে।

এমজিআই বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মোবাইল পেমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা বাজারদরের চেয়ে কম মূল্যে এই মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবেন।

বুধবার বুয়েটের পুরাতন অ্যাকাডেমিক ভবনে মাসিককালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি অনুষ্ঠান হয়। পরে ভেন্ডিং মেশিনটি উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আমিনুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুসাররাত সুলতানা সুমি, এমএমই বিভাগের প্রধান মো. মুক্তাদির বিল্লাহ এবং এমজিআই এর চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন।

তাসনিম মোস্তফা বলেন, “পিরিয়ড স্বাস্থ্যবিধি শুধু ব্যক্তিগত অস্বস্তির বিষয় নয়। এটি স্বাস্থ্য, মর্যাদা, আত্মবিশ্বাস এবং সমান সুযোগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

“অস্বাস্থ্যকর কোনো বিকল্প মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিনের বিকল্প হতে পারে না এবং পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হওয়ায় ভুল তথ্য বা সঠিক পণ্যের অভাবে তা কোনো নারীর শিক্ষা, কর্ম বা দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। বুয়েটের এমএমই বিভাগের সঙ্গে মিলে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা সেই লক্ষ্যের দিকে একটি ছোট কিন্তু অর্থপূর্ণ পদক্ষেপ।”

  • বুয়েট
  • ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
এ সম্পর্কিত খবর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোলে হারল বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোলে হারল বাংলাদেশ
মেঘনায় ধরা ৭ মণের শাপলা পাতা মাছ বিক্রি ৮২ হাজারে
মেঘনায় ধরা ৭ মণের শাপলা পাতা মাছ বিক্রি ৮২ হাজারে
বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24