Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

হজযাত্রীদের জন্য ‘কাফেলা কার্ড’ চালু করল ইসলামী ব্যাংক

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন এবং বিভিন্ন পস মেশিনে লেনদেন করা যাবে।

হজযাত্রীদের জন্য ‘কাফেলা কার্ড’ চালু করল ইসলামী ব্যাংক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:23 PM

Updated : 21 Sep 2026, 11:23 PM

হজযাত্রীদের জন্য ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন এবং বিভিন্ন পস মেশিনে লেনদেন করা যাবে। এ ছাড়া বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা থাকবে।

প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বিদেশি মুদ্রা নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও সরবরাহ করা হবে এবং এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের মতবিনিময় সভায় কার্ডটির উদ্বোধন করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে কার্ডটির উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় হাব ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ইসলামী ব্যাংক
এ সম্পর্কিত খবর
নভোএয়ারের টিকেটে আইএফআইসি গ্রাহকদের ছাড়
নভোএয়ারের টিকেটে আইএফআইসি গ্রাহকদের ছাড়
হজ নিবন্ধন: শুক্র ও শনিবার ব্যাংক খোলা
হজ নিবন্ধন: শুক্র ও শনিবার ব্যাংক খোলা
ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন ২ কর্মকর্তা
ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন ২ কর্মকর্তা
ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি
ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24