Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

প্রাণ-আরএফএলের কারখানা ঘুরে দেখলেন ব্রিটিশ হাই কমিশনার

কারখানায় খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদনের পক্রিয়া ঘুরে দেখেন তিনি।

প্রাণ-আরএফএলের কারখানা ঘুরে দেখলেন ব্রিটিশ হাই কমিশনার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:26 PM

Updated : 16 Sep 2026, 07:26 PM

রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি রাজশাহী প্রোডাক্ট লিমিটেড কারখানা ঘুরে জুতা, তাবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন। এরপর নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানায় নুডলস, সস, মশলাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া দেখেন। এসময় কারখানা প্রাঙ্গণে তিনি একটি গাছ লাগান।

বুধবার প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ হাই কমিশনারকে কারখানায় স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

বিজ্ঞপ্তিতে সারাহ কুকের বক্তব্যে বলা হয়, “যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। প্রাণ-আরএফএল এর মত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সফলভাবে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের দারুণ সক্ষমতা রয়েছে এবং প্রচলিত খাতের বাইরে আরও বিস্তৃত পরিসরে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।”

উজমা চৌধুরী বলেন, “ব্রিটেনের বাজারে আমাদের খাদ্যপণ্যের ভালো বাজার তৈরি হয়েছে। সেখানে আমরা ফুটওয়্যার, কনটেইনার, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছি। একই সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশেও বিনিয়োগ রয়েছে। “আমরা মনে করি, দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।” ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ট্রেড পলিসি ম্যানেজার শাহরুফ শাকির, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান ও হাই কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রাণ-আরএফএল
  • ব্রিটিশ হাই কমিশনার
  • সারাহ কুক
এ সম্পর্কিত খবর
থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং: অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক মূল্যায়ন চায় মেনজিস
থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং: অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক মূল্যায়ন চায় মেনজিস
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের বাসায় গুলি, কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের বাসায় গুলি, কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
দিল্লির হাই কমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা
দিল্লির হাই কমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24