Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাল্যবিয়ে

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন, কনের বাবাকে দণ্ড

কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন, কনের বাবাকে দণ্ড

বিডিনিউজ২৪

আরশীয়া সাইওরী সাজ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 07:29 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরী।

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে তার বিয়ের আয়োজন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন জানায়, কিশোরীর বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। আত্মীয়স্বজন ও অতিথিদের দাওয়াত দিয়ে খাবারের ব্যবস্থাও করা হয়। শুধু বরযাত্রী আসার অপেক্ষা ছিল। 

এরই মধ্যে বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

পরে বয়স যাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

একই সঙ্গে কিশোরীকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কোথাও বাল্যবিয়ের আয়োজন হলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর
ভুয়া কোভিড-১৯ টিকার সনদের জন‍্য ফাঁসলেন জাকা
ভুয়া কোভিড-১৯ টিকার সনদের জন‍্য ফাঁসলেন জাকা
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয়জন বরখাস্ত
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয়জন বরখাস্ত
ভোলায় শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা
ভোলায় শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা
মোহাম্মদপুরের ‘চিহ্নিত সন্ত্রাসী’ কাইল্ল্যা ফারুক অস্ত্রসহ গ্রেপ্তার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত সন্ত্রাসী’ কাইল্ল্যা ফারুক অস্ত্রসহ গ্রেপ্তার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24