Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমল

প্রজ্ঞাপনের দিন থেকে ছয় মাস এই সুবিধা বহাল থাকবে।

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:35 PM

Updated : 16 Sep 2026, 11:35 PM

দেশের জ্বালানি সংকটের পরিস্থিতিতে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ আমদানি শুল্ক রেখে অন্য সব করভার তুলে নিল সরকার।

বুধবার প্রজ্ঞাপনের দিন থেকে ছয় মাস এই সুবিধা বহাল থাকবে বলে এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানিতে গুরুত্ব দিয়ে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে প্রযোজ্য শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং আগাম কর হতে অব্যাহতি দেওয়া হয়। তবে এসব অব্যাহতির পরও উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ১৭ শতাংশ বহাল ছিল।

বুধবার রাতে নতুন প্রজ্ঞাপন জারি করে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব কিছু থেকে অব্যাহতি দেওয়া হল। বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এনবিআর বলছে, এর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

  • ভ্যাট
  • শুল্ক
  • কর
  • আমদানি
  • সৌর বিদ্যুৎ
এ সম্পর্কিত খবর
রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ভারতের কড়া বার্তা
রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ভারতের কড়া বার্তা
কানাডাকে ‘সহযোগী সদস্য’ করলে ইইউ’র ওপর ভারি শুল্কের হুমকি ট্রাম্পের
কানাডাকে ‘সহযোগী সদস্য’ করলে ইইউ’র ওপর ভারি শুল্কের হুমকি ট্রাম্পের
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
১৩ বছর পর ফিরছে ‘বাটেক্সপো’, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে রাষ্ট্রপতি
রাশিয়ার তেল কিনলে ভারতীয় পণ্যে ১০০% শুল্কের বিলে মার্কিন হাউজে সম্মতি
রাশিয়ার তেল কিনলে ভারতীয় পণ্যে ১০০% শুল্কের বিলে মার্কিন হাউজে সম্মতি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24