Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারদের মধ্যে ১২ জন 'ইত্তেহাদুল উম্মাহ' নামে উগ্রবাদী সংগঠন তৈরি করতে চায়।

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 02:05 PM

Updated : 20 Sep 2026, 02:05 PM

ঢাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে ১২জন খেলাফত প্রতিষ্ঠায় 'ইত্তেহাদুল উম্মাহ' নামের একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠা করার পরিকল্পনা এঁটেছিলেন।

সচিবালয়ে রোববার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যের ভিত্তিতে সেদিন মসজিদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, "কিছু সংখ্যক লোক মসজিদে নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বসে আলাপ আলোচনা করছিলেন। আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশন ছিল যে এরকম কিছু তৎপরতা হতে পারে। তারা তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে সেখানে যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে। তাদের সংখ্যা ২৩ জনের মত ছিল সম্ভবত।"

গ্রেপ্তারদের প্রত্যেকের মোবাইল ফরেনসিক পরীক্ষার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, "ওখান থেকে ১১ জনের মত লোক যাদের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য প্রমাণ বা তথ্য সেই টেলিফোন ফরেনসিকে পাওয়া যায়নি। পরে তাদের মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়।"

বাকি ১২ জনের বিষয়ে তিনি বলেন, “তাদের টেলিফোনের ফরেনসিক রিপোর্টে এবং জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় তারা ইত্তেহাদুল উম্মাহ নামে আরেকটা সংগঠন করতে চায়। তারা খেলাফত প্রতিষ্ঠা করবে এবং অনেকটা এক্সট্রিমিস্ট আমি বলব যে উগ্রবাদী তৎপরতার জন্য তারা সংগঠিত হতে চেয়েছিল।"

এই বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ জানিয়ে মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, "সেজন্য তাদেরকে রিমান্ডে আনা হয়েছে। বাকি তথ্য উদ্ঘাটিত হবে।"

ফার্মগেইট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে শুক্রবার জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এরপর তাদের হেফাজতে নেওয়া হয়।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
  • মসজিদ
  • গ্রেপ্তার
  • তেজগাঁও কলেজ
  • ইত্তেহাদুল উম্মাহ
এ সম্পর্কিত খবর
ন্যাম ভবনে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ
ন্যাম ভবনে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের তিন দিনের রিমান্ড
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের তিন দিনের রিমান্ড
হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ, কেউ কাউকে ‘চেনেন না’, দাবি মসজিদ থেকে আটক যুবকের
হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ, কেউ কাউকে ‘চেনেন না’, দাবি মসজিদ থেকে আটক যুবকের
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24