Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন মিলল, বকেয়া বেতন মিলবে কবে?

আইবাসের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।

বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন মিলল, বকেয়া বেতন মিলবে কবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 07:19 PM

Updated : 19 Sep 2026, 07:19 PM

সরকারি চাকুরেদের বেতন দ্বিগুণ ও তারও বেশি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে এটি জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার কথা বলেছে সরকার।

সে ক্ষেত্রে জুলাই ও অগাস্ট মাসের বকেয়া মিলবে কবে, এ বিষয়টি সামনে এসেছে।

এছাড়াও জুলাই থেকে যে হারে মূল বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে তা কি সেপ্টেম্বরের বেতনের সঙ্গেই দেওয়া হবে নাকি আরও কয়েকমাস বকেয়া পড়বে?

বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা এ প্রজ্ঞাপন শনিবার ওয়েবসাইটে প্রকাশ করার পর এ নিয়ে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা বলছেন, নতুন করে আর বকেয়া না বাড়ানোর চেষ্টা করছে সরকার।

তবে জুলাই ও অগাস্ট মাসের বকেয়া কবে নাগাদ দেওয়া হবে তা নির্ভর করছে সরকারের হাতে কত টাকা আছে তার ওপর, বলেছেন তারা।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রবিধি ও বাস্তবায়ন) দিলরুবা শাহীনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বকেয়া বেতন কবে নাগাদ হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আইবাসের (সরকারি কর্মীদের অনলাইনে বেতন নির্ধারণী প্লাটফর্ম) দায়িত্বরততের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বকেয়া বেতন এক বা একাধিক ধাপে পাওয়ার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “আগে আইবাসের সঙ্গে কথা হোক। এরপর অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে তা বলা যাবে।”

সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়িয়ে সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়েছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এর মধ্যে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর বাড়তি বেতনের ৪০ শতাংশ পাবেন এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। আর মূল বেতনের সঙ্গে যেসব ভাতা পেয়ে থাকেন সরকারি চাকুরেরা, সেসব পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

গত ৩০ জুন তারা যে বেতন পেয়েছিলেন, সেটিকে ভিত্তি ধরে বাড়তি প্রাপ্য হিসাব করা হবে।

  • বকেয়া বেতন
  • বেতন বৃদ্ধি
  • সরকারি চাকুরে
  • বকেয়া বেতন পরিশোধ
  • সরকারি বেতন
এ সম্পর্কিত খবর
সরকারি চাকুরেদের বেতন বাড়ল, পেনশনভোগীদের কী হল?
সরকারি চাকুরেদের বেতন বাড়ল, পেনশনভোগীদের কী হল?
সরকারি চাকুরেদের বেতন বাড়ল, বাড়ি ভাড়া কোথায় কত পাবেন?
সরকারি চাকুরেদের বেতন বাড়ল, বাড়ি ভাড়া কোথায় কত পাবেন?
সরকারি চাকরির বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরির বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি
সংকট যখন সবার, সমাধান কেন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য
সংকট যখন সবার, সমাধান কেন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24