Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

মাতুয়াইলে বাসে আগুন

রাতে মিরপুর, বাড্ডা এবং ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনেও গাড়িতে আগুন দেওয়া হয়।

মাতুয়াইলে বাসে আগুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:35 AM

Updated : 20 Sep 2026, 09:35 AM

ঢাকার মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, “রাত ১টা ৩ মিনিটে আমরা আগুনের খবর পেয়েছি। সোয়া ১র দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

সেদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার লাগোয়া সড়কে এবং সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়কে হাতবোমা বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে হাতবোমা বিস্ফোরণের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে।

রাতে ডিএমপি এক বার্তায় বলেছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বাইকসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজন গ্রেপ্তার, সে বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

রোববার বেলা ১২টায় এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।

  • ফায়ার সার্ভিস
  • বাসে আগুন
  • মাতুয়াইল
এ সম্পর্কিত খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ
এবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
এবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24