Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় বাধা আশ্রয়কেন্দ্র সংকট: আসক

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষায় বেশকিছু সুপারিশ তুলে ধরেছে আসক।

নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় বাধা আশ্রয়কেন্দ্র সংকট: আসক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:45 PM

Updated : 16 Sep 2026, 11:45 PM

দেশে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তায় আশ্রয়কেন্দ্রের সংকট রয়েছে বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আইন ও সেবা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে মানবাধিকার সংস্থাটি।

বুধবার ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে ‘নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ’ শিরোনামে অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে আসক।

সেখানে আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বলেন, “মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন আইন, নীতি এবং সরকারি ও বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ে এখনও ঘাটতি লক্ষ করা যাচ্ছে।

“দেশে শেল্টার হোমের সংখ্যা অপ্রতুল। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এই সাপোর্ট অত্যন্ত জরুরি।”

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষায় আসকের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করা, সেবা ও সুরক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্তি করা, আন্তঃপ্রতিষ্ঠানিক ‘রেফারেল সিস্টেম’ শক্তিশালী করা এবং অনলাইন মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজভী সুলতানা, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার লিজা বেগম, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী তাইয়েবা সুলতানা।

  • আইন ও সালিশ কেন্দ্র
  • আসক
এ সম্পর্কিত খবর
শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
গুরুতর অপরাধের মূলে মাদক আর জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
গুরুতর অপরাধের মূলে মাদক আর জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক
‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24