Published: 2021-10-12 00:49:56.0 BdST Updated: 2021-10-12 00:50:59.0 BdST
বাহারী সাজ, আলোকসজ্জা, রঙিন আল্পনায় সেজে দেবী দুর্গার প্রতিক্ষায় ছিল মণ্ডপগুলো।
সারাদেশে এবার ৩২ হাজার একশ ১৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
ফেনী শহরেও রয়েছে বেশ কিছু পূজা মণ্ডপ। ফেনীর দক্ষিণ সহদেবপুর কমপ্লেক্স পূজামণ্ডপ ঘুরে দেখা যায় বেশ জাঁকজমক ভাবেই পালিত হচ্ছে পুজা।
এই মণ্ডপের পুরোহিত বলেন, "আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে প্রতিমার আহ্বান পূজা হচ্ছে, কাল সপ্তমীতে মায়ের চক্ষু দানের মাধ্যমে পুজা আরম্ভ হবে।"
মহামারির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পূজার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান দক্ষিণ সহদেবপুর কমপ্লেক্স পূজা উযযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন সাহা।
নানা আচারের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে দেবী দুর্গাকে। আনন্দে মেতে উঠেছে মানুষ।
প্রান্ত বিশ্বাস নামের একজন ভক্ত বলেন, “এসেছিলাম মায়ের মুখ দর্শন করতে। কিন্তু জানতে পারলাম সন্ধ্যা বেলায় বেলতলায় পূজা দেওয়ার পর মায়ের মুখ দেখা যাবে। তাই অপেক্ষায় আছি মায়ের মুখ দেখতে।"
আগামী শুক্রবার দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ বছরের দুর্গা উৎসব।
নিজের চোখে দেখা বইয়ে পড়া শশীলজ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে একটি অধ্যায় পড়ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল একটি শব্দে, নাম 'শশীলজ'।
চট্রগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চট্টগ্রামে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চলছে পূজার শেষ মূর্হতের প্রস্তুতি (ভিডিওসহ)
দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা, ব্যস্ত পূজা উদযাপন কমিটি।