Published: 2021-10-08 00:51:16.0 BdST Updated: 2021-10-08 00:56:42.0 BdST
ঝালকাঠির উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।
১৩ টি স্কুল ও চারটি কলেজের একশ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। স্কুল পর্যায়ে কুইজের পাশাপাশি অলিম্পিয়াড এবং কলেজ পর্যায়ে শুধু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতি প্রতিষ্ঠান থেকে পাঁচ জন করে একশ মার্কের পরীক্ষায় অংশ নেয়।
সরকারি হরচন্দ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা খাতুন বলে, "এই আয়োজনে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। বিজ্ঞান চর্চা নতুন কিছু শেখায়। বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয়গুলোও মজার হয়।"
ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল হোসেন বলে, "এখানে অংশ নিয়ে অনেক কিছু শিখছি, জানছি। আশা করি এসবই ভবিষ্যতে কাজে দেবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিকুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য দেন মইন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম।
স্কুল পর্যায়ে প্রাথমিক বাছাইয়ে তিন জনের দলের আটটি স্কুল পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়।
নিজের চোখে দেখা বইয়ে পড়া শশীলজ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে একটি অধ্যায় পড়ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল একটি শব্দে, নাম 'শশীলজ'।
চট্রগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চট্টগ্রামে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চলছে পূজার শেষ মূর্হতের প্রস্তুতি (ভিডিওসহ)
দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা, ব্যস্ত পূজা উদযাপন কমিটি।