Published: 2021-09-06 08:38:38.0 BdST Updated: 2021-09-06 08:39:49.0 BdST
কোভিড-১৯ পরিস্থিতিতে নারীদের গৃহস্থালি কাজ ও দায়িত্ব আরো বেড়ে গেছে।
শ্যামশ্রী সঞ্চারী দাস একজন কর্মজীবি নারী। তিনি একজন গানের শিক্ষক। শিক্ষকতা করেন ঢাকার একটি স্কুলে। সাধারণ সময়ের তুলনায় তার গৃহকর্ম অনেক বেড়েছে বলে জানালেন। বাসায় থাকায় অনলাইনে ছাত্র ছাত্রীদের গান শেখানোর পাশাপাশি সন্তান ও সংসারের সার্বক্ষনিক খেয়াল রাখতে হয়। ফলে কাজ বেড়েছে বলে জানান তিনি।
সিপিডির ২০১৫ সালের এক সমীক্ষা থেকে জানা যায় যে, বাংলাদেশ গৃহকর্মে ১৫ বছরের অধিক বয়সী নারীরা প্রতিদিন প্রায় ৭.৭ ঘণ্টা গৃহকর্মে ব্যয় করেন।
তাছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন থেকে জানা যায় আমাদের দেশে কর্মজীবি নারীরা গৃহকর্মে গড়ে প্রতিদিন প্রায় ৩.৬ ঘণ্টা কাজ করেন যেখানে কর্মজীবি পুরুষেরা করেন ১.৪ ঘণ্টা। কোভিড পরিস্থিতিতে এ পরিসংখ্যান অনেকটাই বদলে যাবার আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকার মগবাজার থেকে মিসেস মনি হ্যালোকে জানান যে, তার স্বামী যেহেতু এখন অনলাইনে অফিস করেন, সন্তানেরা বেশি সময় বাসায় থাকে তাই তার কাজ আগের চেয়ে বেড়েছে। তবে স্বামী দীর্ঘ সময় বাসায় থাকার ফলে তাকেও নানা রকম সহযোগিতা করেন।
ইন্টারনেট মানেই খারাপ নয়
গেইম খেলতে কার না ভালো লাগে। হোক সেটা ফোনে কিংবা কম্পিউটারে।
মহামারিতে ঝরা শিশু কি স্কুলে ফিরবে? (ভিডিওসহ)
বাংলাদেশে মহামারির পুরোটা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
তাহলীলের বেতপণ্যের দোকান
পড়াশোনার পাশাপাশি অনলাইনে বেতের তৈরি নানা পণ্য বিক্রি করছে ১৩ বছর বয়সী তাহলীল।