Published: 2021-06-16 20:24:59.0 BdST Updated: 2021-06-16 20:47:30.0 BdST
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ উপজেলার নামে একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে তারা একত্রিত হয়। বেশ কিছু সমাজসেবা কাজের ধারাবাহিকতায় এবার এই উদ্যোগটি নেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ২৫টি গাছের চারা লাগানো হয়।
নির্বাহী কর্মকর্তা বলেন, "জলবায়ুর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। ফেইসবুক গ্রুপের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
গ্রুপটি পরিচালনাকারীদের একজন জাহিদ হাসান মিঠু। তিনি তুলে ধরেন কেন এই উদ্যোগ।
মিঠু বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। তাই এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মনে করি।"
ঘুরে এলাম ‘মৈনট ঘাট’ (ভিডিওসহ)
সময়, সুযোগ আর সব কিছু মিলে গেলে আমি আমার পরিবার পরিজনের সাথে কোথাও না কোথাও বেড়াতে যাই। এবার গিয়েছিলাম ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে দোহার উপজেলার মৈনট ঘাটে। অনেক দিন ধরেই যাই যাই করেও যাওয়া হচ্ছিল না।
কলেজে ভর্তি হয়েছি, ক্লাসে যাইনি
আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০২০ সালে। অর্থাৎ দেশে করোনাভাইরাস মহামারি প্রকট হওয়ার আগেই শেষ হয়ে যায় আমাদের পরীক্ষা।
শৈশব স্মৃতি জুড়েই হারানো সেই বিল
আমার জন্ম ও বেড়ে ওঠা গ্রামে। মানুষ, পরিবেশ, প্রকৃতি সব কিছুই আমাকে খুব গভীরভাবে আকৃষ্ট করে।