Published: 2021-06-16 18:55:14.0 BdST Updated: 2021-06-16 20:53:08.0 BdST
বড়দের সাথে তাল মিলিয়ে জাল টেনে মাছ ধরে শিশুরাও। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদের তীরে এমন চিত্র দেখা মেলে হরহামেশাই।
এখানে মাছ শিকারে আসা শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। এখন ধরছে গলদা ও বাগদা চিংড়ির পোনা। এগুলো আবার স্থানীয় মৎসচাষীদের কাছে বিক্রি করে।
শিশু মৎস শিকারি রহিম বলে, "আমি সকাল থেকে দুই তিন ঘণ্টা মাছ ধরি। অনেক কষ্ট করে জাল টানি। প্রত্যেক দিন দুই-তিনশ মাছ বিক্রি করি।"
সিয়াম নামের আরেক শিশু বলে, "আমি চার-পাঁচ ঘণ্টা মাছ ধরি। পাঁচ-ছয়শ মাছ ধরি।”
প্রতিটি পোনা এক টাকা করে বিক্রি করে বলে জানায় ওরা।
ঘুরে এলাম ‘মৈনট ঘাট’ (ভিডিওসহ)
সময়, সুযোগ আর সব কিছু মিলে গেলে আমি আমার পরিবার পরিজনের সাথে কোথাও না কোথাও বেড়াতে যাই। এবার গিয়েছিলাম ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে দোহার উপজেলার মৈনট ঘাটে। অনেক দিন ধরেই যাই যাই করেও যাওয়া হচ্ছিল না।
কলেজে ভর্তি হয়েছি, ক্লাসে যাইনি
আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০২০ সালে। অর্থাৎ দেশে করোনাভাইরাস মহামারি প্রকট হওয়ার আগেই শেষ হয়ে যায় আমাদের পরীক্ষা।
শৈশব স্মৃতি জুড়েই হারানো সেই বিল
আমার জন্ম ও বেড়ে ওঠা গ্রামে। মানুষ, পরিবেশ, প্রকৃতি সব কিছুই আমাকে খুব গভীরভাবে আকৃষ্ট করে।