Published: 2021-05-07 00:37:14.0 BdST Updated: 2021-05-07 00:37:14.0 BdST
হাসান শাহরিয়ার ফাহিম নামে একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের সঙ্গে কথা হয় হ্যালোর।
তিনি বলছিলেন, "পাসওয়ার্ড চুজিংয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই শুধু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি অথবা নিউমেরিক কোনো পাসওয়ার্ড ইউজ করছি অথবা শুধু আমাদের নাম দিয়ে দিচ্ছি। যেটা খুবই অনিরাপদ।"
তাহলে কীভাবে পাসওয়ার্ড তৈরি করা নিরাপদ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পাসওয়ার্ডে অবশ্যই নিউম্যারিক, আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন থাকতে হবে। যেমন 'এ' টা বড় হাতের হতে পারে, 'এন' টা ছোট হাতের হতে পারে ইত্যাদি। মানে যতটা ইউনিক করা যায়।"
পাসওয়ার্ড নিয়ে তিনি আরও বলেন, "আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড আমরা কঠিন করে দিলাম কিন্তু অন্যান্য পাসওয়ার্ড সহজ দিলাম। এটাও ঠিক না। কারণ ডিভাইসটি কখন কার হাতে যায় বলা যায় না।"
কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত জানতে চাইলে তিনি বলেন, "৩০ দিন পর পর বা ৪০ দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করাটা একটা ভালো অভ্যাস। সুতরাং, আমরা এই অভ্যাসটা চাইলেই গড়ে তুলতে পারি।"
পাসওয়ার্ড নিয়ে থাকতে হবে সতর্ক
নিজের সাইবার নিরাপত্তায় পাসওয়ার্ড তৈরিতে সতর্কতার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা।
আমার বোনই আমার বন্ধু
আমি আমার আপুকে খুব ভালোবাসি। আমার মনে হয় আমার আপু এই পৃথিবীর সেরা মানুষ।
মনে রয়ে গেল আক্ষেপ
বিষণ্নতা ও হতাশা নিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস। এরই মাঝে একদিন হঠাৎ এক বড় ভাইয়ের ফোন এল৷