Published: 2021-05-13 19:57:17.0 BdST Updated: 2021-05-13 19:57:17.0 BdST
ঈদের আগে পাড়ার মোড়ে মোড়ে বসত ঈদ কার্ডের ভ্রাম্যমাণ দোকান। তার সাথে থাকত নানা রকম স্টিকার। স্কুল-কলেজ পড়ুয়ারা কিনে তাতে নিজের মতো কিছু লিখে তাদের বন্ধুদের এই মাধ্যমেই শুভেচ্ছা জানাত।
এখন আর ঈদ কার্ডের সেই দিন নেই। ডিজিটাল এই যুগে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাতে এসএমএস বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে।
আমি তখন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঈদ কার্ড কী তখনো জানি না। এক আপু বেশকিছু ঈদ কার্ড কিনে তাতে শুভেচ্ছা বার্তা লিখতে শুরু করলেন। আপু আমাকে বললেন, নাসির এইটাতে কী লিখব তুমি বল। আমি বললাম লেখেন লাউ ফুলের সুবাসে প্রিয় তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। তিনি শুনে সে কী হাসি।
যদিও আমার তখন ঈদ কার্ড দেওয়ার মতো কেউ ছিল না। তবুও আপুকে বললাম আমাকে কিছু ঈদ কার্ড কিনে দিতে। মূলত ঈদ কার্ডের গায়ে আঁকা কার্টুনগুলোর জন্য আমার আগ্রহ জাগে। তিনি আমাকে সেই কার্ডের দোকানে নিয়ে গেলেন। এক আপুর দেওয়া অগ্রীম সালামীর সব টাকা দিয়ে বেশকিছু সুন্দর ঈদ কার্ড কিনে বাসায় ফিরলাম।
মা তখনো জানে না। কার্ড সাজিয়ে খেলতে দেখে জিজ্ঞাসা করল, এগুলো কিনতে টাকা কই পেলি। তখন বলতেই আমাকে দিলেন মাইর। ঈদ কার্ডের দিনগুলো আসলেই আবেগময় ছিল।
দেশে দেশে ঈদ: কোথাও কড়াকড়ি, কোথাও ছাড়
মহামারিতেই আবার এসেছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। হ্যালো জানার চেষ্টা করেছে কোন দেশে কীভাবে তা উদযাপিত হবে।
ঈদ যেন আমাদেরও উৎসব
বছর ঘুরে আবার এলো ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান একটি উৎসব ঈদ উল ফিতর।
একটা ঈদ বিসর্জন দিলে কী ক্ষতি হতো?
মহামারির সঙ্গে পুরো বিশ্ব লড়াই করছে। শতভাগ কার্যকরী প্রতিষেধক এখনো পাওয়া যায়নি।