Published: 2021-05-07 00:56:38.0 BdST Updated: 2021-05-07 00:56:38.0 BdST
'তলা বিহীন ঝুড়ি' বলে ব্যঙ্গ সহ্য করা বাংলাদেশ এখন নানা দিক থেকেই বিশ্ব দরবারে সম্মানিত। খেলাধুলা, অর্থনীতি, সাহিত্য কিংবা সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য- কী নেই আমাদের?
অনুন্নত দেশ থেকে পেয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা। সামনের দিনে দেশ হবে আরও উন্নত, হবে আরও সমৃদ্ধ এমন আশাই তো সকলেরই। আর সেই পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। আমরা এজন্য কতটুকু প্রস্তুত সেটি একটি বিষয়।
বর্তমানে গ্লোবাল ভিলেজের কারণে আমরা উন্নত অনেক দেশের নিয়ম-কানুন, শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চলা-ফেরার ধরন ইত্যাদি সম্পর্কে প্রায় সকলেই অবগত। এসব খুব সহজেই আমাদের মনকে আকৃষ্ট করে, এমন উন্নত দেশে পাড়ি জমানোর ইচ্ছা জাগে। অভিভাবকদেরও বলতে শোনা যায় আমাদের এই দেশে থেকে কোনো কিছুই সম্ভব হবে না বরং বিদেশে পাড়ি জমানো গেলেই জীবন হবে সার্থক।
এমন মানসিকতা সৃষ্টির নেপথ্যে আমাদের সরকার, সমাজ ব্যবস্থা, পরিবার সকলেরই কম-বেশি দায় আছে। দেশের ভবিষ্যত, শিক্ষিত ও সচেতন প্রজন্ম হিসেবে আমাদেরও অনেক কিছু বোঝার এবং বিবেচনা করার দায়িত্ব আছে বলে আমি মনে করি।
স্বাধীনতার ৫০ বছর পরেও খুব দুঃখের সাথে আমাদের মেনে নিতে হয় যে, উন্নত দেশগুলোর তুলনায় আমরা আজও অনেক দিক বিবেচনায় পিছিয়ে আছি এবং গভীরভাবে চিন্তা করলে অনেক ক্ষেত্রে দেশের ভবিষ্যত নিয়ে হতাশ হতে হয় আর পরিবর্তনের আশাকে দুরাশা বলে মনে হয়। তবে বাস্তবতা অর্জনের দায় কিন্তু আমরা এড়াতে পারি না।
যদি আমাদের পূর্ব পুরুষরা পাকিস্তান থেকে নিজের অধিকার ছিনিয়ে না আনত তাহলে আমরা হয়ত এখনো পরাধীন জীবন যাপনই করতাম। কখনোই নিজেকে একজন বাংলাদেশি পরিচয় দেবার গৌরব অর্জন করতে পারতাম না।
একদিন সব হবে বলে বসে থাকলে হবে না। পরিবর্তনের দায়িত্বটা নিজেকেও নিতে হবে।
খুবই দুঃখের বিষয় যে, যেই আমরা বিদেশের পরিচ্ছন্নতা, চাকচিক্য দেখে রোমাঞ্চিত হই সেই আমরাই চিপস খেয়ে প্যাকেটটি যেখানে সেখানে ফেলি, নদী ভরাট করি, গাছ কাটি, সরকারি সম্পত্তি নষ্ট করি। বহুলপ্রচলিত হওয়ায় নিয়মের তোয়াক্কা না করাই নতুন নিয়ম হয়ে ঠেকেছে সমাজের কাছে। মানুষের ভাবনা এমন যে, সবাই যেহেতু করছে আমিও করি বা আমি একা নিয়ম মেনে কি লাভ!
পরিবর্তনের জন্য আমাদের সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মানসিকতাকে বদলাতে হবে। আমি পরিবর্তন হলে পরিবর্তন আসবে।
পাসওয়ার্ড নিয়ে থাকতে হবে সতর্ক
নিজের সাইবার নিরাপত্তায় পাসওয়ার্ড তৈরিতে সতর্কতার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা।
আমার বোনই আমার বন্ধু
আমি আমার আপুকে খুব ভালোবাসি। আমার মনে হয় আমার আপু এই পৃথিবীর সেরা মানুষ।
মনে রয়ে গেল আক্ষেপ
বিষণ্নতা ও হতাশা নিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস। এরই মাঝে একদিন হঠাৎ এক বড় ভাইয়ের ফোন এল৷